Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের দুই ল্যাবে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সিলেটের  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ওসমানী মেডিকেল জলেজের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর ল্যাবে ১০ জন ও ওসমানীর ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাবিপ্রবির জীন তত্ত্ব প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের প্রভাষক আক্কাস আলী বলেন, শাবির ল্যাবে বুধবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

অপরদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ২ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.