Sylhet Today 24 PRINT

দেশে করোনায় আরও ১৬ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩১৬ জন করোনা আক্রান্ত রোগী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৫৯ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২২১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন।

এদিন সুস্থ হয়েছেন আরও ৫৫৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.