Sylhet Today 24 PRINT

দ্বিতীয় দিন ৪৬ হাজার ৫০৯ জনের টিকা গ্রহণ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে সারা দেশে আরও ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন ও নারী ১০ হাজার ৬৬৬ জন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকা নেয়ার জন্য ‘সুরক্ষা অ্যাপ’র মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৫ লাখ ১২ হাজার পাঁচজন নিবন্ধন করেছেন।

গত দুদিনে মোট টিকা নিয়েছেন ৭৭ হাজার ৬৬৯ জন। প্রথমদিন রোববার (৭ ফেব্রুয়ারি) ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছিলেন। টিকা গ্রহীতাদের মধ্যে ৫৯ হাজার ৭০০ জন পুরুষ ও ১৭ হাজার ৯৬৯ জন নারী রয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত দু’দিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯২ জন। ৭ ফেব্রুয়ারি ২১ জন ও ৮ ফেব্রুয়ারি ৭১ জন এইএফআই রিপোর্ট করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ ৪৬টি টিকাদান কেন্দ্রে রোববার মোট ৭ হাজার ১৭৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ২০১ জন ও নারী ১ হাজার ৯৭৭ জন। তাদের মধ্যে চারজন এইএফআই রিপোর্ট করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.