Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস : সিলেটে মৃত্যু বেড়ে ২৭৬

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যারা সিলেট জেলার বাসিন্দা। একইদিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।  রাদের মধ্যে সর্বাধিক ৩৮ জন সিলেট জেলায় ও ৩ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৬০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ২৬৭ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.