Sylhet Today 24 PRINT

দেশে ৩৮৭ রোগী শনাক্তের দিনে মৃত্যু ৮

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

এদিকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৪২ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যদিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.