Sylhet Today 24 PRINT

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী এই টিকা নিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাখাওয়াত মুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকালে টিকা নিয়েছেন। তিনি ভালো আছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.