Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০২১

সারাদেশের মতো সিলেটেও ফের উর্ধমূখী করোনা শনাক্তের হার। রোববার (১৪ মার্চ) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।

গত কয়েক সপ্তাহের মধ্যে এই প্রথম শাবির ল্যাবে করোনা শনাক্তের সংখ্যা দুই অংকের কোঠায় গেল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে রবিবার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ১৯ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.