Sylhet Today 24 PRINT

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুরের করোনা

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

রোববার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শনিবার (২০ মার্চ) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। রোববার (২১ মার্চ) পরীক্ষার ফলে করোনা পজিটিভ আসে।

বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) খন্দকার মু. মুশফিকুর রহমান এবং সহকারী একান্ত সচিব (এপিএস) শামীম আহাম্মদ কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.