Sylhet Today 24 PRINT

কোভিড আক্রান্ত সাংসদ হাজি সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২১

কোভিড-১৯ আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বলেন, গত রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন হাজি সেলিম। সোমবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় ল্যাবএইডে আবার পরীক্ষা করানো হয়। ওই রিপোর্টও পজিটিভ এসেছে।

হাজি সেলিমের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে তার ব্যক্তিগত সচিব বলেন, চিকিৎসকদের পরমর্শে আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসোলেশনে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.