Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত সুলতান মনসুর

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০২১

দেশে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। শনাক্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজনীতিবিদ-জনপ্রতিনিধিদের মধ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে।

গত কয়েকদিনে বেশ কয়েকজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

বুধবার তার করোনা শনাক্ত হয়। শুক্রবার সিলেটটুডের কুলাউড়া প্রতিনিধির কাছে সুলতান মনসুর নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে ঢাকার বাসায় আছেন বলে জানিয়েছেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর গত সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতিকে নির্বাচিত হন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.