Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৭৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ২৯ মার্চ, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (২৮ মার্চ) রাতে শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। গত বছরের আগস্ট মাসের পর এতো সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, রবিবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫৬ জন, সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জ জেলার ৭ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.