Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে আরও ৩০ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার তাদের করোনা শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমী) এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, ২৭ এবং ২৮ তারিখে মোট ৭০ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে ৩০ টি পজেটিভ এসেছে। রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

দেশে নতুন করে বাড়ছে করোনা সক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.