Sylhet Today 24 PRINT

সিলেটে আসা লন্ডনফেরত আরও ৮৩ যাত্রী কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০২১

ফাইল ছবি

সিলেটে লন্ডন ফেরত আরও ৮৩ যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে এসব যাত্রীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ইমিগ্রেশন কার্যক্রম শেষে আগত ৮৩ যাত্রীকে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার লন্ডন থেকে আসা ৮৩ যাত্রীকে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীর ৯টি হোটেলে পাঠানো হয়েছে।

আরও জানানো হয়, সিলেট বিমানবন্দরের লন্ডন ফ্লাইটে আগত সকল যাত্রীদের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬ জন, হোটেল হলি গেটে ১৭ জন, হোটেল লা রোজে ১৭ জন, হোটেল লা ভিস্তায় ৮ জন, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০ জন, রয়েল প্লাম হোটেলে ১০ জন, হোটেল হলি সাইডে ৩ জন ও হোটেল স্টার প্যাসিফিকে ১ জন করে কোয়ারেন্টিন পালনে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.