Sylhet Today 24 PRINT

করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব আবদুল মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২১

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সচিবের পিএস মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে সচিব মহোদয়ের করোনা পজিটিভ আসে। শারীরিক চেকাপের জন্য শুক্রবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে গিয়েছেন।

রাশেদ হোসেন বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম। আমার পরিবারের আরও ২-৩ জন আক্রান্ত হয়েছে।’

উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.