Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৬৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০২১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার এই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবের ইনচার্জ হাম্মাদুল জানান, শাবির ল্যাবে আজ মঙ্গলবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৬৪ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৪৭ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ১৫ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.