Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে ৭৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে আরও ৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) রাতে শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, বুধবার শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ১৯ জন এবং মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.