Sylhet Today 24 PRINT

কোভিশিল্ডের মেয়াদ বাড়ায়নি ডব্লিউএইচও

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২১

ভারতের সেরাম ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড বিশ্ববিদ্যায় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা কোভিশিল্ডের মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে ৯ মাস করার প্রস্তাব গ্রহণ করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত টিকা কোভিশিল্ড উৎপাদনের তারিখ থেকে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়। এ মেয়াদ বাড়িয়ে ৯ মাস করার আবেদন করেছিল সেরামের। এ জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রস্তাব পাঠায়। আলোচনার পর এ প্রস্তাব নাকচ করে দিয়েছে সংস্থাটি।

গত ফেব্রুয়ারিতে সেরামকে একটি চিঠি পাঠায় ডিসিজিআই। চিঠিতে ডিসিজিআইয়ের প্রধান ভি জি সোমানি জানান, টিকার মেয়াদ বাড়িয়ে ৬ মাস থেকে ৯ মাস করার প্রস্তাবে প্রতিষ্ঠানটির আপত্তি নেই। এতে টিকার অপচয় কমার সুযোগ বাড়বে। তবে ডব্লিউএইচওর আপত্তিতে সেরামে উৎপাদিত টিকার মেয়াদ বাড়ানোর পথ আপাতত রুদ্ধ হয়ে গেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.