Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ১৮৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০২১

সিলেটের দুই ল্যাবে একদিনে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ওসমানীতে ৪০ জন ও শাবির ল্যাবে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের সিলেট জেলার ১০১ জন, মৌলভীবাজার জেলার ৩৩ জন, সুনামগঞ্জের ৪ জন ও হবিগঞ্জ জেলার ১০ জন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.