Sylhet Today 24 PRINT

বাদশার করোনা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২১

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বিষয়টি নিশ্চিত করে জানান, শরীরে জ্বর অনুভব করায় এমপি ফজলে হোসেন বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর রাত ৯টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে আছেন।

এদিকে, দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি ফজলে হোসেন বাদশা রামেক হাসপাতালে গিয়ে টিকা নেন। তিনিই রাজশাহীতে প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন। সেদিন তিনি সবাইকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর ছয়দিন পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.