Sylhet Today 24 PRINT

করোনায় মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক গফুর

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

গতকাল শুক্রবার রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল গফুর। ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী এম এ গফুরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গত ২ এপ্রিল থেকে শারীরিক অসুস্থতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন গফুর। সেখানেই করোনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে। এরপর তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.