Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে ৫৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০২১

সিলেটের দুই ল্যাবে শনিবার আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যা্বে ৩৪ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে শনিবার ৩৪ জন করোনা পজেটিভ শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৩৩ ও হবিগঞ্জ জেলার ১ জন।  

অপরদিকে,  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনিবার সিলেট বিভাগের আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, শনিবার শাবির ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৬ জন, সুনামগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.