Sylhet Today 24 PRINT

সিলেটের দুই ল্যাবে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০২১

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বক্ষব্যাধি হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

জানা গেছে, শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জন করেনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা বলেও জানান তিনি।

অপরদিকে, সিলেটের বক্ষব্যাধি হাসপাতালে ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা সবাই সিলেট মহানগরী ও সদর উপজেলার বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.