Sylhet Today 24 PRINT

সিলেটে করোনায় মারা গেলেন আরও একজন

নিজস্ব প্রতিবেদক  |  ২৫ মে, ২০২১

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এনিয়ে বিভাভে করোনা আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা দাঁড়াল ৩৯৩ জন।

এর মধ্যে সিলেট জেলার ৩১৬, সুনাগঞ্জের ২৯, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৩০ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের করোনা শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৬ জন, হবিগঞ্জের ১৫ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারে ৯ জন। এছাড়াও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ১৩৬ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭৪ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৯১ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৩৫ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৯ জন। এর মধ্যে সিলেটের ৬১ জন ও  মৌলভীবাজারের ১৮ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৮৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৮৪৯ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭১৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৯৭ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২০৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.