Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টায় ৪০ মৃত্যু, শনাক্ত ১৬৭৫

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন।

একই সময় নতুন করে আরও ১ হাজার ৬৭৫ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৯১ হাজার ১৯৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭ লাখ ৩২ হাজার ৮১০ জন।

মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক শূন্য ৮ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.