Sylhet Today 24 PRINT

উরুগুয়েতে চীনের টিকার ব্যাপক সাফল্য

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২১

উরুগুয়েতে করোনাভাইরাস ভ্যাকসিন ক্যাম্পেইনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ভ্যাকসিন করোনায় মৃত্যুর হার ৯৭ শতাংশ পর্যন্ত রোধ করতে পারে। উরুগুয়ে ব্যাপকভাবে চীনের ভ্যাকসিন প্রয়োগে এই ফলাফল পেয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে বলেছে, যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের করোনাভাইরাসের সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে এবং ইনটেনসিভ কেয়ারে ভর্তি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বৈজ্ঞানিক গবেষণা রিপোর্টে দেখা যায়, করোনার অন্যান্য ভ্যাকসিনের তুলনায় চীনের সিনোভাক তৈরি ভ্যাকসিন ব্যাপকভাবে কার্যকর। এই ভ্যাকসিন চীনে এবং আরও প্রায় দুই ডজন দেশে প্রয়োগ করা হচ্ছে।

চিলি গতমাসে প্রাথমিক রিপোর্টে বলেছে, চীনের করোনাভ্যাক করোনা সংক্রমণ ৬৭ শতাংশ এবং মৃত্যু হার ৮০ শতাংশ রোধ করেছে।

ব্রাজিলে করোনাভ্যাকের পরীক্ষামূলক ট্রায়ালে দেখা গেছে, এই ভ্যাকসিন করোনা রোধে ৫০ শতাংশ কার্যকর, তবে তুরস্ক বলেছে এটি ৮০ শতাংশের বেশি কার্যকর।

উরুগুয়ে ১ মার্চ থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে, তারা ৮০ শতাংশের বেশি করোনাভ্যাক ব্যবহার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.