Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৩

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত‌্যু হয়েছে। এ পর্যন্ত ১২ হাজার ৫৪৯ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।

শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৮ মে সকাল ৮টা থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.