Sylhet Today 24 PRINT

ভারতে করোনায় আরও ২,৭১৩ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুন, ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতে গত চব্বিশ ঘণ্টায় আরও ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে সংক্রমণ হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৬৪ জনের শরীরে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার সকালে গত একদিনের এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদ মাধ্যম।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু পৌঁছেছে ৩ লাখ ৪০ হাজার ৭০২ জনে।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন যত জন দেশে আক্রান্ত হচ্ছেন, তার থেকে সুস্থ হচ্ছেন অনেক বেশি। এর জেরে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে সক্রিয় রোগী সাড়ে ১৬ লাখের নিচে নেমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৬ লাখ ৩৫ হাজার ৯৯৩ জন।

রাজ্যগুলোর মধ্যে এখন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় তা ২৫ হাজারের নিচে নেমেছে। কর্নাটক এবং কেরলে তা ১৮ হাজারের ঘরে রয়েছে। মহারাষ্ট্রে নেমেছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রে এখনও ১১ হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন প্রতিদিনি।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় তা ৯ হাজারের নিচে নেমেছে আক্রান্ত। ওডিশাতেও তা ৯ হাজারে কম। আসামে তা রয়েছে ৪ হাজারের ঘরে। বাকি রাজ্যগুলোতে দৈনিক আক্রান্ত আড়াই হাজারের নিচে নেমেছে। দিল্লিতে তা কমে হয়েছে ৫০০-র কম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.