Sylhet Today 24 PRINT

বিশ্বে করোনায় মৃত্যু ৩৬ লাখ ৯৮ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুন, ২০২১

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ লাখ ৯৮ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ২০ লাখ ১৬ হাজার ৮৭৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭১ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ২৬ হাজার ৫৪ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৪০১ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৩৮৮ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৬ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ২৬ হাজার ৮২২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩৬২ জনের।

মৃত্যু বিবেচনায় পেরু আছে পঞ্চম স্থানে। আর আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৮ নম্বরে। পেরুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৫ হাজার ৪৩২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৯৪২ জনের।

এদিকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আট লাখ পাঁচ হাজার ৯৮০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১২ হাজার ৭২৪ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.