Sylhet Today 24 PRINT

দেশে সিনোভ্যাকের টিকার অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০২১

চীনের বেসরকারি কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের অনুমোদন দিলো বাংলাদেশ।

রোববার (৬ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ বছরের বেশি বয়স্কদের এ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার দুই থেকে চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। এই ভ্যাকসিনের সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ১ জুন জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত ভ্যাকসিনটি অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, উৎপাদন প্রক্রিয়া, মান ও নিরাপত্তার দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখায় দুই ডোজের এ ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.