Sylhet Today 24 PRINT

করোনায় আরও ৪৪ মৃত‌্যু, শনাক্ত ২ হাজার ৩২২

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২১

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১২ হাজার ৯১৩ বাংলাদেশি।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৭ জুন সকাল ৮টা থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশে করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.