Sylhet Today 24 PRINT

রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৪০ দশমিক ৬১ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২১

রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ৪৯০ জনের। সেই নমুনায় জেলার ১৯৯ জনেরই করোনা শনাক্ত হয়েছে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬১ শতাংশ।

মঙ্গলবার (৮ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৯ জুন) সকাল ৮টার মধ্যে তাদের নমুনাগুলো পরীক্ষা করা হয় বলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে মোট ৫৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের পজিটিভ এসেছে।

এদিকে পাশের জেলা নওগাঁর ৭১ নমুনা পরীক্ষা করে ২১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আর চাঁপাইনবাবগঞ্জের দুটি নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজেটিভ এসেছে।

রাজশাহীর দুই ল্যাবে সোমবার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৮০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে রাজশাহীর ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১৭৪ জনের পজিটিভ আসে। শতাংশের হিসাবে এ হার নমুনার ৪৫ শতাংশ।

রাজশাহীতে রোগী শনাক্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়ার সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত সপ্তাহে এক দিনে সর্বোচ্চ ১৬ জন মারা গেছে করোনা ইউনিটে। ওই ১৬ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.