সিলেটটুডে ডেস্ক | ১৫ জুন, ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ৮ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়ে একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের একজন এবং নওগাঁর একজন রয়েছেন।
এর আগে গত ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন, ৮ মে ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন ৪ জন, ১৩ জুন ১৩ জন এবং ১৪ জুন ১২ জন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।
রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের চারজন, নওগাঁর ৫ জন এবং কুষ্টিয়ার দু'জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন।