Sylhet Today 24 PRINT

খুলনা বিভাগে করোনায় শনাক্তের রেকর্ড, মৃত্যু ৩০

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২১

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১ জনে।

সোমবার (২৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ছয় জন, বাগেরহাটে দু’জন, যশোরে একজন, নড়াইলে একজন, সাতক্ষীরায় একজন, কুষ্টিয়ায় সর্বোচ্চ নয় জন, ঝিনাইদহে চার জন, চুয়াডাঙ্গায় দু’জন এবং মেহেরপুরে চার জন মারা গেছেন।

এদিকে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড গড়েছে খুলনা বিভাগ। এ সময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.