Sylhet Today 24 PRINT

স্বামীসহ করোনায় আক্রান্ত হবিগঞ্জের ডিসি

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২১

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও।

তাদের দুজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল বলেন, বর্তমানে তারা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, শনিবার সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তার স্বামী মো. শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র‌্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনেরই করোনা পজিটিভ আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসক ইশরাত জাহানের স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম হবিগঞ্জে ঘুরতে আসেন। বর্তমানে তারা দুজনেই চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.