Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে একদিনে করোনার সর্ব্বোচ আক্রান্ত ১৩

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২ জন, আশারকান্দি ইউনিয়নে ৫ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২ জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২ জন, পাইলগাঁও ইউনিয়নে ১ জন ও বিশ্বনাথের বাসিন্দা ১ জন।

শনিবার (৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই ব্যক্তিদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

করোনার দ্বিতীয় ধাপে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুরে সর্ব্বোচ আক্রান্ত সংখ্যা ছিল ১৩জন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৭১জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে সুস্থ আছেন ২৪২জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ২৫ জন আছেন হোম আইসোলেশনে এবং ৩জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.