Sylhet Today 24 PRINT

সিলেটের তিন ল্যাবে ৪২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০২১

সিলেটের তিন ল্যাবে একদিনে আরও ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩ জন, হবিগঞ্জের ৮২ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.