Sylhet Today 24 PRINT

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়ার করোনায় মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০২১

করোনা আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন।

বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

সানিয়ার করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

এদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন।

তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন প্রধান বিচারপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.