Sylhet Today 24 PRINT

অনাগত সন্তানসহ করোনায় প্রাণ গেল শাবির সাবেক শিক্ষার্থীর

শাবি প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)পরিসংখ্যান ২০০৪-০৫ সেশনের সাবেক শিক্ষার্থী সৈয়দা ইয়াছমুননাহার অনির। মৃত্যুর সময় তিনি সন্তানসম্ভবা ছিলেন।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যায় মহাখালীর ইমপালস হসপিটালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, অনির বাবার বাড়ি মৌলভীবাজার, শ্বশুর বাড়ী ঢাকার বাসাবো। অনি অন্তঃসত্ত্বা ছিলেন। করোনা পজিটিভ হওয়ার ১৭ তম দিনে মারা গেলেন। মহাখালীর ইমপালস হসপিটালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫ আগস্ট সন্ধ্যায় ইন্তেকাল করেন। তাকে জানাজা শেষে বাসাবোতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.