Sylhet Today 24 PRINT

১০ মাসের মধ্যে জার্মানিতে করোনায় রেকর্ড মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০২১

গত ফেব্রুয়ারির পর করোনায় ১০ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল জার্মানি। খবর রয়টার্স।

দেশটির বরার্ট কচ ইনস্টিটিউট ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, বুধবার ৫২৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারিতে জার্মানিতে ৫৪৭ জন করোনায় মারা যায়। এরপর মৃতের সংখ্যা কমতে থাকে। এরপর করোনার চতুর্থ ঢেউয়ে এসে সর্বোচ্চ ৫২৭ জন মারা গেল।

সব মিলিয়ে জার্মানিতে কভিডে মোট মৃত্যু বেড়ে ১ লাখ ৪ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে বুধবার আরও ৬৯ হাজার ৬০১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লাখেরও বেশি।

এ দিকে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলে বলছেন, জার্মানি মহামারির চলতি ঢেউয়ের চূড়াটি পার হয়ে এসেছে, নাকি চাপ বেড়ে যাওয়ায় সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না।

জার্মান সরকার গত সপ্তাহে মুদি, ফার্মেসি ও বেকারির মতো অতি প্রয়োজনীয় দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠানে টিকা না পাওয়া ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পাশাপাশি টিকাদান জোরদার করারও সিদ্ধান্ত হয়।

সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশে দেশে নতুন করে করোনা বিধি ফিরিয়ে আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.