Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়ে সফর করে আসা দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রনের ধরণ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত দুই রোগী ধরা পড়েছে বাংলাদেশে। শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। আক্রান্ত দুজন জিম্বাবুয়ে সফর করে আসা খেলোয়াড়।

জানা যায়, জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে মাঝপথেই খেলা স্থগিত হয়ে যায়। পরে দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে দুই নারী ক্রিকেটারের দেশে করোনা শনাক্ত হয়।

করোনা শনাক্তের পর তাদের আইসোলেশনে নেওয়া হয়। তারা ওমিক্রনে সংক্রমিত হতে পারেন বলে ধারণা করা হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী আজ এক অনুষ্ঠানে দুজনের ওমিক্রনে সংক্রমিতের তথ্য জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.