Sylhet Today 24 PRINT

অমিক্রন ছড়াচ্ছে অপ্রত্যাশিত গতিতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২১

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করে বলা হয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট অপ্রত্যাশিত গতিতে ছড়িয়ে পড়ছে।

এ পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে অমিক্রনের রোগী শনাক্ত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, আরও অনেক দেশেই অমিক্রন ছড়িয়ে থাকতে পারে, কিন্তু এখনও হয়তো শনাক্ত হয়নি। এই ভ্যারিয়েন্টের মোকাবিলায় যা করা দরকার তা করা হচ্ছে না। এটা উদ্বেগের বিষয়। 

আবারও পুরো পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দেইনি আমরা। কিন্তু এখন যে হারে তা ছড়াচ্ছে, তা রোধ করার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়। 

নভেম্বরে প্রথম দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় এবং দেশটিতে এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.