Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত মেয়র তাপস

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ তার শরীরে করোনার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।

তিনি বলেন, ‘মেয়র মহোদয়ের শুক্রবার দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তাই করোনা টেস্ট করিয়েছিলেন। আজ রিপোর্ট আসার পর দেখা গেল তিনি পজিটিভ। তবে এখনও তার কোনো উপসর্গ নেই।’

করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর তাপস নিজ বাসায় আইসোলেশনে আছেন বলেও জানান ডিএসসিসির ওই কর্মকর্তা। তিনি বলেন, দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন মেয়র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.