Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস: সিলেটে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০২২

সিলেট বিভাগে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ বিভাগে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ৮৫৫ জনে। এদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগটিতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩৩ শতাংশে। যা বিগত ২৪ ঘণ্টায় ছিল ১৩ দশমিক ৮১ শতাংশ।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদন বলছে, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে থেকে ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় আরও ১৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৬৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১০৭ জন, সুনামগঞ্জের ৮ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারের ২৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ১৬৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৫৫ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫৮৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ২৭৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭২৫ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৬৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪ জন। এরমধ্যে ৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ ১৩ ও মৌলভীবাজারে ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮৩০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ২০৬ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৪৮৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন করোনা আক্রান্ত রোগী। সকলেই সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩১ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, মৌলভীবাজারে আরও ২ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৬ জনে। এরমধ্যে সিলেট জেলার ৯৯১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.