Sylhet Today 24 PRINT

করোনায় ২০ জনের মৃত্যু, আরও শনাক্ত ৩ হাজার ৫৩৯

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০২২

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯০৭ জন।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৫শ’ ৩৯ জন। এর আগে গতকাল (বুধবার) ১৫ জনের মৃত্যু এবং ৩ হাজার ৯২৯ জন আক্রান্ত হয়েছিলেন।

মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫শ’ ৭০ জন। আর মোট সুস্থ্য হয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮শ’ ৬৬ জন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.