Sylhet Today 24 PRINT

করোনায় স্পেনে প্রথম বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের মাদ্রিদে এক বাংলাদেশি মারা গেছেন। মাদ্রিদে মারা যাওয়া প্রথম বাংলাদেশির নাম হোসাইন মোহাম্মদ আবুল (৬৭)।

স্পেনের রাজধানী মাদ্রিদে তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

হোসাইন মোহাম্মদ আবুল অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরে পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান।

হোসাইন মোহাম্মদ আবুল পরিবার নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাস করতেন। তার দেশের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.