Sylhet Today 24 PRINT

ইতালিতে করোনায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সান পাওলো হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ইতালিতে করোনায় ৩ বাংলাদেশি মারা গেলেন।

জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে থাকতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

৪৬ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কুমিল্লায়। তার মৃত্যুতে মিলান শহরে প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৫ জন।

দেশটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ হাজারের বেশি কভিড-১৯ এর রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.