Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস আক্রান্ত যুবক পলাতক, পুলিশের মাইকিং

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০২০

ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক আ্ত্মগোপন করেছেন। ওই যুবকের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যার পর মাইকিংও করা হয়েছে।

রাজধানীর দক্ষিণখান থানা এলাকার ওই যুবকের শরীরে করোনাভাইরাস সনাক্তের বিষয়টি মঙ্গলবার দুপুরে জানানো হয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা বিভাগে এডিসি হাফিজুর রহমান রিয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হয়। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.