Sylhet Today 24 PRINT

লন্ডনে কেয়ার হোমে ৭ জনের মৃত্যু, ১২ জন সংক্রমিত

জুয়েল রাজ, লন্ডন থেকে |  ০৯ এপ্রিল, ২০২০

জমশেদ আলী

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বয়স্কদের একটি কেয়ার হোমের ৭ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে বিবিসি। একই সাথে ঐ কেয়ার হোমের ৪৮ জন বাসিন্দার মধ্যে আরও ২১ জন বাসিন্দা একই রোগে আক্রান্ত হয়েছেন।

স্টেপনিগ্রিনের হার্থনগ্রিনের কেয়ার হোমের অধিকাংশ কর্মীদের সেলফ আইসোলেশনে রাখা হয়েছে।

দি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড সোশ্যাল কেয়ার জানিয়েছে, সামাজিক সেবাখাতে প্রয়োজনীয় সহায়তার জন্য চব্বিশ ঘণ্টা কাজ করছেন তারা। এই ডিপার্টমেন্ট এর এক কর্মকর্তা এই মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে মৃত ৭ জনের মধ্যে একজনের ছবি ও নাম প্রকাশ করেছে বিবিসি। তিনি হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জমশেদ আলী (৮৭)। তিনি ১৯৬২ সালে বাংলাদেশ থেকে ব্রিটেন আসেন। তিনি লন্ডনে দীর্ঘদিন টেইলর হিসেবে কাজ করেন। গত ২৪ মার্চ কোভিড-১৯ আক্রান্ত হয়ে রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার মেয়ে লুতফা হুড বলেছেন, যদি আমরা জানতাম কেয়ার হোমে ভাইরাস ছড়িয়ে পড়েছে তাহলে আমরা তাকে হাসপাতাল থেকে সেখানে পাঠাতাম না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.