Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত এবার যমুনা টেলিভিশনের রিপোর্টার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

ইন্ডিপেনডেন্ট টিভির পর এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যমুনা টেলিভিশনের এক সংবাদকর্মী। এছাড়া তার পরিবারের আরও তিনজনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গও পাওয়া গিয়েছে।

ওই সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বৃহস্পতিবার ওই টেলিভিশন স্টেশনের একাধিক সাংবাদিক জানান এবং যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল খবরটি নিশ্চিত করেন।

রোকসানা আঞ্জুমান নিকোল জানিয়েছেন, ওই সিনিয়র রিপোর্টার আক্রান্ত হওয়ার পর যমুনা টিভির ৩৪ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে ওই টেলিভিশন কর্তৃপক্ষ।

এদিকে নমুনা পরীক্ষার পর তিনি এবং তার শ্বশুর কোভিড-১৯ আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। ওই গণমাধ্যমকর্মী এবং তার শ্বশুর বর্তমানে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে গত ৩ এপ্রিল ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সংবাদকর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.