Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৮৯ জনের নমুনায় করোনা নেই

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০২০

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে আরও ৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার প্রতিটির ফলাফলেই করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেট বিভাগের চার জেলা থেকে সোমবার ৮৯ টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।

এর আগে গত শনিবার ও রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের দুই নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন। এর মধ্যে সিলেটের একজন, মৌলভীবাজারের একজন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জের দুজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.